BD
Three guiding ideas that shape how we build, serve, and grow.
সমরুচির মিশন হলো বাংলাদেশের হস্তশিল্প, তাঁতশিল্প, কুটিরশিল্প ও চামড়াজাত পণ্য সহ অন্যন পণ্যকে আধুনিক বাজার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে আধুনিক ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য ও উচ্চমানের আসল পণ্য পৌঁছে দেওয়া। আমাদের একটি পন্য ব্যবহার করে ক্রেতা যেন আমাদের অন্যন পণ্য সম্পর্কে স্পষ্ট ধারনা পায়। দামের উন্নতির সাথে সাথে মানের উন্নতি যেন ক্রেতা উপলব্ধি করতে পারে এবং দাম ও মান নিয়ে তার যেন কোন প্রকার বিভ্রান্তি না হয় সেদিকে খেয়াল রাখা। বর্তমার অনলাইন বা অফলাইন কেনাকাটাতে ক্রেতা দাম ও মান নিয়ে যে বিভ্রান্তি, ভিতিকর পরিস্থিতিতে আছে তা থেকে সম্পূর্ণ রুপে বের করে আনা আমাদের অণ্যতম লক্ষ্য। প্রতিটি মানুষ যেন তার মানবকি ও সরলতার উপর ভর করে নির্ভয়ে আনন্দের সাথে কেনাকাটা করতে পারে সে রকম বাজার ব্যবস্থা তৈরি করে তাদের আস্থা অর্জন করা। আগামি ২ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় এবং বৃহত্তর শহরে আমাদের আউটলেট স্থাপন করে ১০০০ জন বেকার ও প্রান্তিক কারিগরের কর্মসংস্থান তৈরি করা। [Our Mission- Samoruchi’s mission is to connect Bangladesh’s handicrafts, handloom products, cottage industries, leather goods, and other traditional products with the modern marketplace, ensuring that contemporary customers receive authentic, high-quality, and trustworthy products. We aim to ensure that when a customer uses one of our products, they gain a clear understanding and appreciation of our other offerings as well. Alongside improvements in pricing, customers should be able to clearly perceive improvements in quality, without experiencing any confusion regarding price or value. One of our core objectives is to completely eliminate the uncertainty, confusion, and insecurity that customers currently face in both online and offline shopping regarding product quality and pricing. We aspire to build a marketplace where people can shop with confidence, simplicity, and peace of mind, guided by humanity and honesty, while earning their lasting trust. Within the next two years, we aim to establish our outlets in every divisional and major city across Bangladesh and create employment opportunities for 1,000 unemployed individuals and marginalized artisans.]
সমরুচি (Samaruchi) একটি তৎসম শব্দ, যার উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। শব্দটি গঠিত হয়েছে — “সম” এবং “রুচি” এই দুটি শব্দের সমন্বয়ে। • সম অর্থ — একই, সমান বা মিলিত • রুচি অর্থ — পছন্দ, অনুভূতি বা আগ্রহ এই দুই শব্দের মিলনে “সমরুচি” অর্থ দাঁড়ায়—যাদের রুচি, পছন্দ ও অনুভূতি একসূত্রে গাঁথা। সমরুচি শুধু একটি নাম নয়; এটি একই মান, একই আস্থা ও একই নান্দনিকতায় বিশ্বাসী মানুষের একটি অনুভূতির জায়গা। বাংলাদেশের ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও দেশীয় শিল্পকে আন্তর্জাতিক মানের লাইফস্টাইল ব্র্যান্ডে রূপান্তর করা—যেখানে প্রতিটি পণ্য হবে বিশ্বাস, নান্দনিকতা ও ন্যায্যতার প্রতীক। সমরুচি এমন একটি ভবিষ্যৎ গড়তে চায়, যেখানে দেশীয় কারিগরদের শিল্প বিশ্বব্যাপী সম্মান পাবে এবং ক্রেতারা প্রতিবার একই মান, একই আস্থা ও একই অনুভূতির অভিজ্ঞতা অর্জন করবেন। যেখানে দেশীয় ঐতিহ্য, কারিগরের ভালোবাসা এবং আধুনিক জীবনধারার সমন্বয়ে তৈরি প্রতিটি পণ্য হয়ে ওঠে আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রতিচ্ছবি। [Our Vision- “Samaruchi” is a classical Bengali word derived from the Sanskrit language. The word is formed through the combination of two words — “Sama” and “Ruchi.” Sama means — same, equal, or united Ruchi means — taste, preference, feeling, or interest Together, the word “Samaruchi” signifies people whose tastes, preferences, and emotions are bound together in harmony. Samaruchi is not just a name; it is a space of shared emotions for people who believe in the same standards, the same trust, and the same sense of aesthetics. Our vision is to transform Bangladesh’s heritage, craftsmanship, and indigenous industries into an internationally recognized lifestyle brand, where every product symbolizes trust, elegance, and fairness. Samaruchi aspires to build a future where the artistry of local craftsmen receives global recognition, and customers consistently experience the same quality, the same trust, and the same emotional connection with every purchase. It is a vision where traditional heritage, the love and dedication of artisans, and modern lifestyle blend seamlessly together, making every product a reflection of your personality and refined taste.]
Our Core Values (মূল মূল্যবোধ)- ১. বিশ্বাস ও স্বচ্ছতা আমরা বিশ্বাস করি, একটি ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি হলো আস্থা। তাই প্রতিটি পণ্যে গুণগত মান, স্বচ্ছতা ও সত্যতা বজায় রাখা আমাদের অঙ্গীকার। ২. ন্যায্য বাণিজ্য কারিগরের শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এমন একটি বাজারব্যবস্থা গড়ে তুলছি যেখানে সবার প্রাপ্য সম্মান নিশ্চিত হয়। ৩. মানের ধারাবাহিকতা ক্রেতা যেন প্রতিবার একই মান ও আরামের অভিজ্ঞতা পান—এটাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি। ৪. ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে আধুনিক ডিজাইন ও জীবনধারার সঙ্গে সংযুক্ত করাই সমরুচির পরিচয়। ৫. কারিগর-কেন্দ্রিক উন্নয়ন প্রতিটি পণ্যের পেছনে একজন মানুষের গল্প আছে। আমরা কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা ও জীবিকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ৬. নান্দনিকতা ও রুচি সমরুচি শুধু পণ্য নয়—এটি একই রুচি ও অনুভূতির মানুষের একটি পরিচয়, যেখানে নান্দনিকতা ও ব্যবহারিকতার সমন্বয় ঘটে। ৭. টেকসই ভবিষ্যৎ দেশীয় শিল্প, পরিবেশ ও মানুষের উন্নয়নকে গুরুত্ব দিয়ে আমরা দীর্ঘমেয়াদি ও দায়িত্বশীল ব্যবসায়িক সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। [1. Trust and Transparency- We believe that the greatest strength of a brand is trust. Therefore, maintaining quality, transparency, and authenticity in every product is our commitment. 2. Fair Trade- Ensuring fair value for the hard work of artisans is our moral responsibility. We are building a marketplace where everyone receives the respect and recognition they truly deserve. 3. Consistency in Quality- One of our key promises is to ensure that customers experience the same level of quality, comfort, and satisfaction every time they choose our products. 4. Bridging Heritage and Modernity- Samaruchi represents the harmonious fusion of Bengal’s traditional arts and culture with modern design and contemporary lifestyle. 5. Artisan-Centered Development- Behind every product lies a human story. We place the highest importance on improving the skills, creativity, and livelihoods of our artisans. 6. Aesthetics and Refined Taste- Samaruchi is not merely a brand of products — it is an identity for people who share a common sense of taste and emotion, where aesthetics blend seamlessly with practicality. 7. A Sustainable Future- We are committed to building a responsible and sustainable business culture that values the growth of local industries, environmental well-being, and human development for the long term.
+880 1977 478757
samaruchibd@gmail.com
We use cookie for better user experience, check our policy here
Dont have an account?
Register NowWarning: You cannot undo this action
Note: Don't Click to any button or don't do any action during account Deletion, it may takes some times.
Deleting Account Means:
If you create any classified ptoducts, after deleting your account, those products will no longer in our system
After deleting your account, wallet balance will no longer in our system