কিভাবে পণ্য ফেরত দেবেন/ How to return a product
1. আপনার Samaruchi অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং নিচ থেকে “My Account” -এ ক্লিক করুন। [Sign in to your Samaruchi Account, click on “My Account” from bottom]
2. “My Order” বিভাগটি
নির্বাচন করুন এবং “View all” (সব দেখুন)-এ ক্লিক করুন।[Select the “My Order” section and click
on the View all.]
3. আপনি যে পণ্যটি
ফেরত দিতে চান সেটি নির্বাচন করুন এবং “Initiate Return” (রিটার্ন শুরু করুন)-এ ক্লিক করুন। [Select the “My Order”
section and click on the View all]
4. অনুগ্রহ করে
আপনার পছন্দসই রিফান্ড পদ্ধতি নির্বাচন করুন। [Please select your desired refund method]
5. উপলব্ধ রিটার্ন
অপশন (পিকআপ/ ড্রপ-অফ)-সহ রিটার্ন ফর্ম পূরণ করুন। [Fill
in the Return Form along with the available return options (pickup/drop-off)]
|
ডেলিভারি পদ্ধতি
|
রিটার্নের পদ্ধতি
|
|
ডোরস্টেপ ডেলিভারি
|
পিকআপ/ড্রপ-অফ
|
|
কালেকশন পয়েন্ট
|
শুধুমাত্র ড্রপ-অফ
|
অন্য কোনো পদ্ধতি নির্বাচন করলে রিটার্ন বাতিল হয়ে যেতে পারে।
1. আপনার রিটার্ন
প্যাকেজটি নিরাপদভাবে প্যাক করুন। পণ্যটি যেভাবে আপনার কাছে পৌঁছেছিল, সেভাবেই মূল এবং অক্ষত প্রস্তুতকারকের
প্যাকেজিংসহ প্যাক করতে
হবে। প্যাকেজের বাইরের অংশে আপনার অর্ডার নম্বর এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর স্পষ্টভাবে
লিখুন।
2. আপনার নিকটস্থ ড্রপ-অফ
পয়েন্টে যান অথবা
আমাদের পিকআপ
সার্ভিসের মাধ্যমে পণ্য সংগ্রহ করা পর্যন্ত অপেক্ষা করুন। আপনার প্যাকেজটি ড্রপ-অফ
স্টেশন/ পিকআপ এজেন্টের কাছে হস্তান্তর করার সময়, অনুগ্রহ করে Samaruchi Return Acknowledgment (রিটার্ন
গ্রহণের স্বীকৃতিপত্র) সংগ্রহ করুন এবং ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এমন তথ্যের
জন্য সেটি সংরক্ষণ করুন।
3. ড্রপ-অফ করার
সময় আপনার প্যাকেজের ওপর অর্ডার নম্বর এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর লেখা আছে কিনা
তা নিশ্চিত করুন। আপনি অনলাইন রিটার্ন ফর্ম পূরণ করে
রিটার্নের অনুরোধ নিবন্ধন করার সঙ্গে সঙ্গেই আপনার রিটার্ন ট্র্যাকিং নম্বর দেখতে পারবেন।
রিটার্ন নীতিমালা
(Returns Policy)
১. ডেলিভারির সময় আপনার পণ্যটি যদি ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল অথবা অসম্পূর্ণ অবস্থায়
পাওয়া যায়, তাহলে
অনুগ্রহ করে Samaruchi অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে
রিটার্নের জন্য অনুরোধ (Return Request) দাখিল করুন। ডেলিভারির তারিখ থেকে ৭ দিনের মধ্যে
রিটার্নের অনুরোধ দাখিল করতে হবে।
২. ইলেকট্রনিক
যন্ত্রপাতি বা ঘড়ি
সহ অন্যান্য ইলেক্ট্রিক পণ্য
ব্যবহারের পর কোনো সমস্যা দেখা দিলে অথবা রিটার্ন নীতিমালার নির্ধারিত সময়সীমা
পার হয়ে গেলে, অনুগ্রহ
করে যাচাই করুন যে পণ্যটি Samaruchi এর ওয়ারেন্টি (Seller Warranty) অথবা ব্র্যান্ডের ওয়ারেন্টির (Brand
Warranty) আওতাভুক্ত কি না।
ওয়ারেন্টি দাবি (Warranty Claim) সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের ওয়ারেন্টি নীতিমালা (Warranty Policy) দেখুন।
I.
ব্র্যান্ড ওয়ারেন্টি (Brand Warranty):
ব্র্যান্ড
ওয়ারেন্টি হলো পণ্যের ব্র্যান্ড/প্রস্তুতকারকের (Manufacturer) পক্ষ থেকে প্রদান করা ওয়ারেন্টি। ব্র্যান্ড/প্রস্তুতকারকের
পক্ষ থেকে প্রদান করা বিক্রয়-পরবর্তী সেবার (After-Sales Services) জন্য Samaruchi কোনো দায়িত্ব গ্রহণ করে না। ওয়ারেন্টির শর্ত অনুযায়ী পণ্য
মেরামত বা পরিবর্তনের জন্য গ্রাহককে সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস
সেন্টারের মাধ্যমে সরাসরি ব্র্যান্ডের সঙ্গে
যোগাযোগ করে পণ্য জমা দিতে হবে।
II.
বিক্রেতার
ওয়ারেন্টি (Seller
Warranty):
বিক্রেতার
ওয়ারেন্টি হলো যে বিক্রেতা আপনার কাছে পণ্যটি বিক্রি করেছেন, সেই বিক্রেতার পক্ষ থেকে সরাসরি প্রদান
করা ওয়ারেন্টি। অনুগ্রহ করে মনে রাখবেন, এই ওয়ারেন্টির
শর্তাবলি বিক্রেতার ওয়ারেন্টি (Seller Warranty) শুধু মাত্র Samaruchi প্রদানকরে থাকে। গ্রাহকরা
পণ্যের পেজে বা Samaruchi
এর দেওয়া যোগাযোগ মাধ্যমের
সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানাতে পারেন।
III.
আন্তর্জাতিক
প্রস্তুতকারক/ বিক্রেতার
ওয়ারেন্টি (International
Manufacturer/Seller Warranty):
এই
ওয়ারেন্টি পণ্যের আন্তর্জাতিক প্রস্তুতকারক/বিক্রেতার পক্ষ
থেকে সরাসরি প্রদান করা হয়। সার্ভিস সেন্টারের ভৌগোলিক অবস্থান ব্র্যান্ডের
আঞ্চলিক উপস্থিতির ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে এবং পণ্যটি মেরামত বা পরিবর্তনের
জন্য গ্রাহককে সেটি দেশের বাইরে পাঠাতে হতে পারে। গ্রাহককে
ওয়ারেন্টি কার্ডে অথবা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখিত ওয়ারেন্টি
প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
নোট: কোনো ওয়ারেন্টির আওতায় দুর্ঘটনার কারণে সৃষ্ট ক্ষতি
অথবা অননুমোদিত পরিবর্তনের (Unauthorized Modifications) কারণে সৃষ্ট ক্ষতি
অন্তর্ভুক্ত নয়।
৩. নির্দিষ্ট
কিছু পণ্যের ক্যাটাগরির ক্ষেত্রে আমরা মত পরিবর্তনের কারণে (Change of Mind) পণ্য ফেরত গ্রহণ করি। এ বিষয়ে আরও
তথ্যের জন্য নিচে দেওয়া ক্যাটাগরি অনুযায়ী রিটার্ন নীতিমালা (Return Policy per Category) অংশটি দেখুন।
কোনো
পণ্য ফেরত দেওয়ার বৈধ কারণসমূহ:
IV.
সরবরাহকৃত
পণ্যটি ক্ষতিগ্রস্ত অবস্থায়
রয়েছে (অর্থাৎ শারীরিকভাবে নষ্ট বা ভাঙা) অথবা ত্রুটিপূর্ণ (যেমন—পণ্যটি চালু করা যাচ্ছে না)।
V.
সরবরাহকৃত
পণ্যটি অসম্পূর্ণ
(অর্থাৎ পণ্যের কোনো
অংশ এবং/অথবা আনুষঙ্গিক উপকরণ অনুপস্থিত)।
VI.
সরবরাহকৃত
পণ্যটি ভুল
(অর্থাৎ ভুল
পণ্য/সাইজ/রং, নকল
পণ্য অথবা মেয়াদোত্তীর্ণ পণ্য)।
VII.
সরবরাহকৃত
পণ্যটি পণ্যের বিবরণ বা
ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় (অর্থাৎ বিজ্ঞাপনে বা পণ্যের বিবরণে
যেভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে
পণ্যটি সেভাবে নয়)।
VIII.
সরবরাহকৃত
পণ্যটি সঠিকভাবে মানানসই
নয় (অর্থাৎ
পণ্যের সাইজ উপযুক্ত নয়)।
ক্যাটাগরি
অনুযায়ী রিটার্ন নীতিমালা
অনুগ্রহ
করে মনে রাখবেন, পণ্যের
পেজে যেসব পণ্যকে “রিটার্নযোগ্য নয়” (Non-returnable) হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব পণ্য রিটার্নের জন্য যোগ্য নয়।
আপনি যদি এমন কোনো রিটার্নযোগ্য নয়
এমন পণ্য পেয়ে থাকেন যা
ত্রুটিপূর্ণ/ক্ষতিগ্রস্ত অথবা ভুল/ অসম্পূর্ণ,
তাহলে ডেলিভারির ৭ দিনের মধ্যে আমাদের
সঙ্গে যোগাযোগ করুন।
ক্যাটাগরি
অনুযায়ী রিটার্ন নীতিমালা:
অনুগ্রহ
করে মনে রাখবেন, পণ্যের
পেজে যেসব পণ্যকে “রিটার্নযোগ্য নয়” (Non-returnable) হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব পণ্য রিটার্নের জন্য যোগ্য নয়।
আপনি যদি এমন কোনো রিটার্নযোগ্য নয়
এমন পণ্য পেয়ে থাকেন যা
ত্রুটিপূর্ণ/ক্ষতিগ্রস্ত অথবা ভুল/ অসম্পূর্ণ,
তাহলে ডেলিভারির ৭ দিনের মধ্যে আমাদের
সঙ্গে যোগাযোগ করুন।
রিটার্নের শর্তাবলি (Conditions for Returns)
১. পণ্যটি
অবশ্যই অব্যবহৃত, পরিধান না করা, ধোয়া হয়নি এবং
কোনো ধরনের ত্রুটিমুক্ত হতে হবে। ফ্যাশনজাত পণ্যের ক্ষেত্রে
পণ্যটি সঠিকভাবে মানানসই কি না তা যাচাই করার জন্য পণ্যটি পরিধান করে দেখা যেতে
পারে। এ ধরনের ক্ষেত্রে পণ্যটি পরিধান করা হয়েছে বলে গণ্য হবে না।
২. পণ্যের
সঙ্গে অবশ্যই মূল ট্যাগ, ব্যবহারবিধি/ ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, বিনামূল্যে প্রদান
করা সামগ্রী (ফ্রি-গিফট),
ইনভয়েস এবং আনুষঙ্গিক উপকরণসমূহ থাকতে
হবে।
৩. পণ্যটি
অবশ্যই মূল এবং অক্ষত
অবস্থায় থাকা প্রস্তুতকারকের প্যাকেজিং/বাক্সে ফেরত দিতে হবে। পণ্যটি যদি Samaruchi-এর প্যাকেজিং/বাক্সে সরবরাহ করা হয়ে
থাকে, তাহলে
একই প্যাকেজিং/বাক্সে তা ফেরত দিতে হবে। প্রস্তুতকারকের প্যাকেজিং/বাক্সের ওপর
সরাসরি কোনো টেপ বা স্টিকার লাগানো
যাবে না।
গুরুত্বপূর্ণ নোট:
আপনার রিটার্ন প্রক্রিয়ায় কোনো ধরনের অসুবিধা বা বিলম্ব
এড়ানোর জন্য রিটার্ন প্যাকেজের ওপর অর্ডার নম্বর (Order Number) এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর (Return Tracking Number) উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার
প্যাকেজটি ড্রপ-অফ
স্টেশন/পিকআপ এজেন্টের কাছে হস্তান্তর করার সময় অনুগ্রহ করে Samaruchi Return Acknowledgment (রিটার্ন গ্রহণের
স্বীকৃতিপত্র) সংগ্রহ করুন এবং ভবিষ্যতে প্রয়োজনের
জন্য সেটি সংরক্ষণ করুন।
আপনার
ফেরত দেওয়া পণ্যটি যদি উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ না করে, তাহলে রিফান্ডের যেকোনো অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার আমরা
সংরক্ষণ করি।
নোট: আপনার রিটার্নের অনুরোধ প্রত্যাখ্যান
করা হলে, পণ্যটি ৬–৮ দিনের মধ্যে আপনার
কাছে পুনরায় ডেলিভারি করা হবে। তিন (৩) বার ডেলিভারি দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে পণ্যটি
স্ক্র্যাপ হিসেবে পাঠিয়ে দেওয়া হবে এবং কোনো রিফান্ড প্রদান
করা হবে না।
রিটার্নযোগ্য
নয় এমন পণ্য (Non-Returnable
Items):
অনুগ্রহ
করে মনে রাখবেন, Samaruchi
-এ বিক্রি হওয়া কিছু
নির্দিষ্ট পণ্য রিটার্নের জন্য যোগ্য নয়। নিচে
রিটার্নযোগ্য নয় এমন সকল পণ্যের একটি সমন্বিত তালিকা দেওয়া হলো।
ক্যাটাগরি
|
রিটার্নযোগ্য নয় এমন পণ্য
|
ফ্যাশন (Fashion):
|
কাস্টমভাবে তৈরি পণ্য, নারীদের অন্তর্বাস এবং পুরুষদের অন্তর্বাস
রিটার্ন করা যাবে না।
|
হোম ও লিভিং (Home & Living):
|
কাস্টমভাবে তৈরি পণ্য রিটার্ন করা যাবে না।
|
ডিজিটাল পণ্য (Digital Goods):
|
ডিজিটাল পণ্য বলতে এমন সকল পণ্যকে বোঝায়,
যা ইলেকট্রনিক ফরম্যাটে সংরক্ষণ, সরবরাহ এবং ব্যবহার করা হয়। এই ক্যাটাগরির
কোনো পণ্য একবার ক্রয় ও ডেলিভারি হয়ে গেলে তা রিটার্নযোগ্য নয়, যদি না পণ্যটি
সন্তোষজনক মানের হয়, নির্দিষ্ট উদ্দেশ্যে
ব্যবহারের উপযোগী হয় এবং বিক্রেতার বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
|
রিফান্ড (অর্থ
ফেরত) প্রদান
১. আপনার রিফান্ড
প্রক্রিয়াকরণের সময়কাল রিফান্ডের ধরন এবং আপনি যে অর্থপ্রদানের পদ্ধতি ব্যবহার
করেছেন, তার
ওপর নির্ভর করে।
২.
আপনার রিফান্ডের ধরন অনুযায়ী Samaruchi আপনার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করার
পর থেকেই রিফান্ডের সময়কাল/প্রক্রিয়া শুরু হয়।
৩.
রিফান্ডের পরিমাণের মধ্যে আপনার ফেরত দেওয়া পণ্যের মূল্য এবং উক্ত পণ্যের
শিপিং/ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত থাকবে।
রিফান্ডের ধরন
নিম্নোক্ত
রিফান্ডের ধরন অনুযায়ী Samaruchi আপনার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করবে:
১. পণ্য ফেরতের ক্ষেত্রে রিফান্ড
— আপনার পণ্য গুদামে
ফেরত পৌঁছানোর পর এবং গুণগত মান যাচাই (QC) সফলভাবে সম্পন্ন হলে রিফান্ড প্রক্রিয়া
করা হবে। কোনো পণ্য কীভাবে ফেরত দিতে হবে তা জানতে আমাদের
রিটার্ন নীতি পড়ুন।
২. বাতিলকৃত অর্ডারের ক্ষেত্রে রিফান্ড
— অর্ডার বাতিলের
প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড প্রক্রিয়া শুরু
হবে।
৩. ব্যর্থ ডেলিভারির ক্ষেত্রে রিফান্ড — পণ্যটি
বিক্রেতার কাছে পৌঁছানোর পর রিফান্ড প্রক্রিয়া শুরু হবে। অনুগ্রহ করে মনে রাখবেন,
আপনার শিপিং ঠিকানার
এলাকার ওপর নির্ভর করে এই প্রক্রিয়ায় আরও বেশি সময় লাগতে পারে।
পেমেন্ট পদ্ধতি
অনুযায়ী রিফান্ডের সময়:
|
অর্থপ্রদানের পদ্ধতি
|
রিফান্ডের মাধ্যম
|
রিফান্ডের সময়
|
|
ডেবিট বা ক্রেডিট কার্ড:
|
ডেবিট বা ক্রেডিট কার্ডের পেমেন্ট
রিভার্সাল
|
১০ কার্যদিবস
|
|
সমান মাসিক কিস্তি (EMI):
|
ডেবিট বা ক্রেডিট কার্ড
|
১০ কার্যদিবস
|
|
রকেট (ওয়ালেট DBBL):
|
মোবাইল ওয়ালেট রিভার্সাল / রকেট
|
৭ কার্যদিবস
|
|
নগদ:
|
মোবাইল ওয়ালেট রিভার্সাল / নগদ
|
৫ কার্যদিবস
|
|
DBBL Nexus (অনলাইন ব্যাংকিং):
|
কার্ড পেমেন্ট রিভার্সাল (Nexus)
|
৭ কার্যদিবস
|
|
বিকাশ:
|
মোবাইল ওয়ালেট রিভার্সাল / বিকাশ
|
৫ কার্যদিবস
|
|
ক্যাশ অন ডেলিভারি (COD):
|
ব্যাংক জমা
|
৫ কার্যদিবস
|
|
Samaruchi রিফান্ড ভাউচার:
|
রিফান্ড ভাউচার
|
৩ কার্যদিবস
|
|
Samaruchi ভাউচার:
|
রিফান্ড ভাউচার
|
৩ কার্যদিবস
|
নোট: রিফান্ড সম্পন্ন হওয়ার সর্বোচ্চ সময়
গণনার ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিন অন্তর্ভুক্ত নয়।
রিফান্ড প্রদানের
মাধ্যম ও বিবরণ
ব্যাংক জমা: আপনার
প্রদান করা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অবশ্যই সঠিক হতে হবে। অ্যাকাউন্টটি সক্রিয়
থাকতে হবে এবং অ্যাকাউন্টে কিছু পরিমাণ ব্যালেন্স থাকা উচিত।
ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড: রিফান্ড
প্রক্রিয়া সম্পন্ন হওয়ার এবং Samaruchi -এর কাছ থেকে রিফান্ড সম্পন্ন হওয়ার
নোটিফিকেশন পাওয়ার পরও যদি রিফান্ডের অর্থ আপনার কার্ডের স্টেটমেন্টে প্রদর্শিত
না হয়, তাহলে
অনুগ্রহ করে আপনার সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
বিকাশ / রকেট / নগদ মোবাইল ওয়ালেট: ব্যাংক
জমার মতোই, অর্থপ্রদানের
সময় আপনি যে মোবাইল অ্যাকাউন্টের তথ্য প্রদান করেছিলেন, রিফান্ডের অর্থ সেই একই মোবাইল
অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।
রিফান্ড ভাউচার: ভাউচারটি
Samaruchi -এ
গ্রাহকের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় পাঠানো হবে এবং একই ই-মেইল ঠিকানা ব্যবহার করে
ভাউচারটি গ্রহণ ও ব্যবহার করা যাবে।
গুরুত্বপূর্ণ নোট:
১.
ভাউচারের ডিসকাউন্ট কোড শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। অর্ডারের মূল্য
ভাউচারের মূল্যের চেয়ে কম হলেও ভাউচারের অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে না এবং
পরবর্তী কোনো ক্রয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না।
২.
কোনো রিফান্ডের ক্ষেত্রে, যদি
গ্রাহক পূর্বে কোনো ক্যাশব্যাকের অর্থ পেয়ে থাকেন, তাহলে সেই ক্যাশব্যাকের অর্থ রিফান্ডের
পরিমাণের সঙ্গে সমন্বয় করা হবে।
৩. ভাউচারের মাধ্যমে রিফান্ড প্রদানের
ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন করার সুযোগ থাকবে না।
ধন্যবাদ আপনাকে
“আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য”